সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কেশবপুরে ঘর  ও জমি পেলেন ৬১ ভূমিহীন পরিবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২২৮ সময় দেখুন
কেশবপুরে ঘর  ও জমি পেলেন ৬১ ভূমিহীন পরিবার


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে :: 

যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন ৬১টি পরিবার পেলেন ভূমি ও ঘর। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে মঙ্গলবার দুপুরে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরঅফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর