বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩১ সময় দেখুন


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::

যশোরের কেশবপুর উপজেলার ছয় নম্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রোববার বিকেলে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেহেনা আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেশবপুর ইউনিয়ন বিএনপির নেতা মাওলানা শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, ছাত্রদলনেতা অহিদুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর