বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কেশবপুরে সার্জিক্যাল ক্লিনিকে প্রসূতির মৃত্যু 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২১৮ সময় দেখুন
কেশবপুরে সার্জিক্যাল ক্লিনিকে প্রসূতির মৃত্যু 


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুরে বেসরকারি মার্তৃমঙ্গল ও সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার দুপুরে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস এর নের্তৃত্বে অভিযান চালিয়ে ক্লিনিক দুটি বন্ধ করে দেয়া হয়। অভিযান চলাকালে মার্তৃমঙ্গল ও সার্জিক্যাল ক্লিনিক কর্তৃপক্ষ অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। 

এ ব্যাপারে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, গত ছয় মাস আগে এসব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে সতর্ক করা হলেও তারা নিয়মের মধ্যে আসেনি। এ কারণে ক্লিনিক দুটি বন্ধ করে দেয়া হয়েছে। অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেল ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।

উল্লেখ গত ৫ আগষ্ট রাতে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে সিজার করার সময় উপজেলা মঙ্গলকোট গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সিমা খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়।  সিজারের পর সিমা খাতুনের একটি কন্যা সন্তান হয়। শিশু সুস্থ্য থাকলেও ডাক্তারদের ভুল অপারেশনের কারণে সিমা খাতুনের মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানায়।প্রসুতীর মৃত্যুর খবরে রুগীর স্বজনরা তাৎক্ষণিক ক্লিনিক ঘেরোয়া করে বিক্ষোভ শুরু করে।

এ সময় পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর