বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কোন উপহারে চমকে দেবেন মা-কে, মাদার্স ডে-তে রইল সেরা কিছু সারপ্রাইজ প্ল্যান – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
কোন উপহারে চমকে দেবেন মা-কে, মাদার্স ডে-তে রইল সেরা কিছু সারপ্রাইজ প্ল্যান – News18 Bangla


মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। ১৪ মে মাতৃ দিবস পালন করা হয় সারা বিশ্ব জুড়ে৷ এই বিশেষ দিনটিকে মায়েদের সম্মান জানানোর জন্যই নির্দিষ্ট করা হয়েছে। মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। কিন্তু মায়েদের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন।

মায়ের জন্য নির্ধারিত এই স্পেশ্যাল দিনটি শুধু মায়ের। তাই বিশেষ এই দিনে প্রত্যেকেই নিজের মতোন করে মাকে বিশেষ সম্মান জানায়। তবে কীভাবে মাকে সারপ্রাইজ দেবেন, আর কীভাবেই বা মাকে প্যাম্পার করবেন তা নিয়ে চিন্তা করছেন অনেকেই। সারাদিনের কাজের শেষে মা-কে কীভাবে সারপ্রাইজ দেবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েছেন৷ খুব কম সময়ের মধ্যে বাড়তি কোনও ঝামেলায় না গিয়ে খুব সাধারণ ভাবেই ঘরোয়া উপহার দিয়েই মাকে খুশি করুন। মাদার্স ডে-তে মায়ের পছন্দ মতোই বাড়ির প্রতিটি কোণা সাজিয়ে তুলুন।

এই দিনটি শুধু মায়ের দিন। হ্যান্ডমেড গ্রিটিংস কার্ড বানিয়ে তাতে জমে থাকা মনের কথা চট করে লিখে ফেলুন। যা এতদিন ধরে মাকে বলতে পারছিলেন না। মা এই গিফটা পেয়ে খুশি হয়ে যেতে বাধ্য। আর আপনারও মনের কথা বলা হয়ে যাবে এই ফাঁকে৷

মায়ের যদি সিনেমা বা ওয়েব সিরিজ দেখার আগ্রহ থাকে তাহলে মায়ের মোবাইলে নেটফ্লিক্স বা আমাজন প্রাইম সাবক্রিপশন করে দিতে পারেন। এর থেকে ভাল উপহার আর কি-ই বা হতে পারে।

ছোট থেকে বড় সকলেই চকোলেট ভালবাসে। তাই বিশেষ দিনটিতে মায়ের প্রিয় চকোলেট উপহার দিতে পারেন। এতে মায়ের মনও আনন্দে ভরে যাবে।

সারাদিনের পর সন্ধ্যেবেলা একটা ছোট্ট আয়োজন তো করা যেতেই পারে। তাই মায়ের পছন্দের কেক বানিয়ে মাকে দিয়ে সেটা কাটান এবং পরিবারের সকলকে নিয়ে সেই আনন্দ উপভোগ করে নিন।মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে ফোটো কোলাজ বানিয়ে ড্রয়িং রুমে টাঙিয়ে দিন। মা দেখলে খুশি হয়ে যাবে।

Published by:Riya Das

First published:

Tags: Mothers Day 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর