বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫১ সময় দেখুন
ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ১৪ জন উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যম ফেসবুকে স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, সেখানে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে লুসিল এভিনিউ ১৯০০ ব্লকের কাছে গুলির খবর আসে।

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) সান জোআকুইন কাউন্টি শেরিফ অফিস জানায়, ‘এখন পর্যন্ত প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন নিহত হয়েছেন।’

ওই অফিস আরও জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিতে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সব সম্ভাবনা যাচাই করছেন। তদন্তকারীরা হামলাকারীর বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর