বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দেখুন
ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূলভূখণ্ডের সংযোগ স্থাপনকারী সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে সেতুতে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়। রুশ কর্তৃপক্ষ বলছে, সেতুর উপর জ্বালানি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে।

রুশ এন্টি টেরোরিজম কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় সেতুর গাড়ি চলাচল লেনে সাতটি জ্বালানিবাহী কন্টেইনার ট্রাকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে সেতুর উপর কন্টেইনারে বিস্ফোরণ দেখা গেছে। তবে এসব ফুটেজের সত্যতা নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম।

Moscow Says Car Bomb Sparked Fire on Key Crimean Bridge - Kyiv Post - Ukraine's Global Voice

ক্রিমিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিবহনমন্ত্রী নিকোলে লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেছেন, সেতুটির আগুন নেভানোর কাজ চলছে। সেতু অকেজো হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চালু করার কথা ভাবছে।

খার্খ প্রণালীর উপর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়ার সঙ্গে রুশ মূলভুখণ্ডের সংযোগ স্থাপনকারী একমাত্র পথ। সেতুটিতে রেল ও গাড়ি চলাচলের জন্য আলাদা সড়ক রয়েছে। এটি ইউরোপে সবচেয়ে দীর্ঘ সেতু। সেতুটি ধ্বংস করতে ইউক্রেনীয় সেনারা হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর