বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ক্ষুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
ক্ষুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক


বরিশাল প্রতিনিধি ::

বরিশালের ছয় বছর বয়সী শিশু আসাদুজ্জামান সাদিদের লেগ স্পিন বোলিংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন। সেই শিশুর দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মাত্র ৬ বছর বয়সী আসাদুজ্জামান সাদিদ বরিশাল জেলার ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে নগরীর রাজা বাহাদুর সড়কে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের অফিস কক্ষে সাদিদ ও তার মামা সিরাজুল ইসলাম শুভকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলোসহ আরও কয়েকজনকে।

রাত সাড়ে ৮ টার দিকে মামার হাত ধরে সেখানে উপস্থিত হয় সাদিদ। এ সময় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাদিদকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাদিদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। ক্রিকেট নিয়ে ছোট্ট সাদিদের স্বপ্নের কথা জানতে চান। সাদিদ জানায় সে বড় হয়ে সাকিব আল হাসানের মতো অল রাউন্ডার হতে চায়। ভবিষ্যতে লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথাও জানায় সে। পরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাদিদের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাদিদের ক্রিকেট প্রশিক্ষণ ও পড়াশোনায় আর্থিক সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন,  সাদিদ বরিশালের গর্ব। এতো ছোট বয়সে সে বিস্ময়কর প্রতিভা প্রকাশ করেছে।সাদিদের বোলিং প্রতিভা বরিশাল ও বাংলাদেশকে বিশ্বের কাছে অন্যরকমভাবে চেনাতে পেরেছে। বাংলাদেশি হিসেবে আমি এ নিয়ে গর্ববোধ করছি। আমার চেনা সবাইকেই দেখছি এ নিয়ে গর্ব করতে। সে যেন আনন্দ নিয়ে খেলতে পারে, সে পরিবেশ তৈরি করে দিতে হবে। মনের আনন্দে নিয়মিত খেলতে থাকলে তার জাদুকরি বোলিং আরও ক্ষুরধার হবে। ওর যত্ন নিতে হবে। উপযুক্ত যত্নের অভাবে যেন ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের প্রতিভা ধরে রাখতে সব ধরনের সহায়তা আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সাদিদকে নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি। সে বড় হয়ে নিজেকে উজাড় করে দেশের জন্য খেলবে। একদিন তার খ্যাতি শেন ওয়ার্নকেও ছাড়িয়ে যাবে।

১০ অক্টোবর ফেসবুকে ভাইরাল হয় সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে যায় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কাছে। ১৪ অক্টোবর নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে ভারতের ব্যাটিং ঈশ্বর লিখেছেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

শচিনের পোস্টের নিচে মন্তব্য করেন সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশীদ খানও। তিনি আগুনের ইমোজি দিয়ে প্রশংসা করেছেন সাদিদের দক্ষতার। বাদ যাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও। সাদিদের লেগস্পিন বোলিংয়ের ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন তিনি।

অন্যদিকে শচিন টেন্ডুলকার সাদিদের ভিডিওটি ফেসবুকে পোস্ট দেওয়ার পর বরিশালের মানুষ আনন্দে ভাসতে শুরু করে। ফেসবুক পেজে মন্তব্য করতে শুরু করে, দিতে থাকে ‘লাইক’। অনেকেই ছবিটি নিজেদের ফেসবুক পেজেও শেয়ার দিয়েছেন। অনেকে সাদিদকে ভবিষ্যতের শেন ওয়ার্ন, ভবিষ্যতের রশিদ খান বলছেন। কেউ কেউ বলছেন, ছেলেটি নিউজিল্যান্ডর ক্রিস হ্যারিসের কথা মনে করিয়ে দিল। অনেকে আবার শচীনের কাছে আবদার করছেন, সাদিদকে নিয়ে কোচিং করাতে। যেন এই প্রতিভা ঝরে না পড়ে। সাদিদকে ঠিকভাবে গড়ে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য লিখেছেন অনেকে। শুধু তাই নয়, এরপর সাদিদের বাড়িতে কৌতূহলী লোকজনের ভিড় বাড়তে থাকে ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর