আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের উন্নত দেশগুলো বছরের শেষ নাগাদ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধ করবে। রোববার (৩০ অক্টোবর) জি-২০ নেতারা এমন একটি বিবৃতির খসড়া তৈরি করেছেন। বার্তাসংস্থা এএফপি এ খসড়াটি দেখেছে বলে দাবি করেছে।
খসড়া বিবৃতিতে উল্লেখ আছে, ২০২১ সালের শেষ নাগাদ বিদেশে নিরবচ্ছিন্ন কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বন্ধ করা হবে। এছাড়া কোনো শোধন প্রক্রিয়া ছাড়াই যেসব জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে প্রকল্প রয়েছে, সেগুলোর ব্যাপারেও এমন সিদ্ধান্ত নেওয়া হবে।
বহুল প্রতীক্ষিত বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ২৬) স্কটল্যান্ডের গ্লাসগোতে রোববার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সম্মেলনটি চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের দেশগুলোর এ শীর্ষ সম্মেলনটিকে অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে। এ সম্মেলনে উন্নত দেশগুলো তাদের এ সিদ্ধান্ত জানাতে পারে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই