বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

খারকিভ থেকে রুশ সেনা প্রত্যাহার, দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
খারকিভ থেকে রুশ সেনা প্রত্যাহার, দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের খারকিভ থেকে রাশিয়া বাধ্যতামূলক তাদের সেনাবাহিনী প্রত্যাহার করছে দাবি করেছে দেশটি। এটিকে ইউক্রেনের এক প্রকার জয় হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের একজন থিঙ্ক ট্যাঙ্ক। খবর বিবিসি।

সংবাদ সংস্থা এএফপি’কে ইউক্রেনের সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছে, এই অঞ্চলে আমাদের অন্যতম চেষ্টা হবে খারকিভ শহর থেকে শত্রুদের সেনা ইউনিটি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের এই শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।

তবে গতকাল শুক্রবার (১৩ মে) দিবাগত রাতেও খারকিভ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে আশপাশে ও দেরগাচি এলাকায় রুশ বাহিনী বোমা হামলা করেছে বলে জানা গেছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে একটি অস্ত্র ডিপোতে আঘাত করেছে রুশ বাহিনী।

দেশটির চলমান হামলায় রাশিয়ার প্রধান উদ্দেশ্যে ছিল খারকিভ। আক্রমণের শুরুতে এলাকাটিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ফলে শত শত লোক নিহত হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সর্বশেষ ভিডিও ভাষণে বলেছিলেন, ইউক্রেনের বাহিনী দেশটিকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর