শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
‘খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর’


ঢাকা: বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে উনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সর্বশেষ অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। উল্লেখ্য, ডা. জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডেরও সদস্য।

তিনি বলেন, ‘গত তিন দিন ধরে আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি- শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। এই চিকিৎসা উনি গ্রহণ করে যেন সুস্থ হয়ে যেতে পারেন সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’ বলে জানান বিএনপি মহাসচিব।

এ বিষয়ে ডা. জাহিদ বলেন, “গত ২৭ তারিখ থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে(সিসিইউ)’ রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ম্যাডামের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় করছেন। চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যহত না হয় সেই লক্ষ্যে উনি সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।”

তিনি বলেন, ‘ম্যাডামের পাশে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মনী সৈয়দা শার্মিলা রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ সকল আত্মীয় স্বজন আছেন। এভারকেয়ার হসপিটালের চিকিৎসক, কর্মকর্তা এবং নার্সদের সহযোগিতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানে চলছে।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অব সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জন হোপকিংস এবং মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ম্যাডামের চিকিৎসা এখানে অব্যাহত আছে।’

অধ্যাপক জাহিদ বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। প্রধান উপদেষ্টসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন- সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও তিনশ’ রোগী চিকিৎসাধীন। কাজেই তাদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য হাসপাতালে দলীয় নেতা-কর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান তিনি।

বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর