সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার চিকিৎসায় সিসিইউতে চীনের মেডিকেল টিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
খালেদা জিয়ার চিকিৎসায় সিসিইউতে চীনের মেডিকেল টিম


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছেন চীন থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চীনের ডা. চাই জিয়াংফাংয়ের (Cai Jianfang) নেতৃত্বে মেডিকেল টিমটি হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেন।

জানা গেছে, এই মেডিকেল টিমটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন।

এর আগে, চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরে আরও চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

উল্লেখ, বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডা. চাই জিয়াংফাং (Cai Jianfang)। এর আগে, বিমানবন্দরে সাবেক সচিব আব্দুল খালেক তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি চিকিৎসায় নতুন দিকনির্দেশনা তৈরি করবে। মেডিকেল বোর্ড এরইমধ্যে প্রয়োজনীয় সব চিকিৎসা রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে শেয়ার করেছে, যাতে তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর