সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল


বান্দরবান: বান্দরবানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জাসাস-এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় শহরের আবু সাঈদ মুক্ত মঞ্চে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতীব হাফেজ মওলানা মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বান্দরবান জেলা জাসাস-এর সভাপতি ও পাবলিক প্রসিকিউট (পিপি) মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর