সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় দেওয়া হলো ২৪টি ছাগল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় দেওয়া হলো ২৪টি ছাগল


সাতক্ষীরা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরের এমিতখানাগুলোতে ২৪টি ছাগল জবাই করে সাদকা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান ও এমিতখানায় এসব ছাগল জবাই করে সাদকা করেন। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানে দুপুরে এতিমদের খাবারের আয়োজন করা হয়েছে।

সকাল থেকে উপজেলার ভুরুলিয়া, কাশিমাড়ি, নুরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাগলগুলো পৌঁছানোর পর জবাই করা হয়।

এসব কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ড. মনিরুজ্জামান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়-এ বিশ্বাস থেকেই আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর