সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়।

সেখানে বলা হয়, তার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের বাইরে থেকে অনিশ্চিত, অনুমানভিত্তিক বা অসত্য কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর