রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্বেগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্বেগ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (১৪ আগস্ট) রাতে জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্ব চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

তিনি জানান- সভায় বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার রোগ মুক্তির জন্য আগামী বুধবার (১৬ আগষ্ট) সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত হয়।

ফখরুল জানান- সভায় পুলিশি নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় কারাগারে পাঠানো ঢাকা দক্ষিণ বিএনপির ৫৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মোল্লার মৃত্যুতে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করার জন্য সিনিয়র আইনজীবি বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশ করবে।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর