শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দিন: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দিন: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই দাবি জানান। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজ যখন অসুস্থ অবস্থায় তিনি (খালেদা জিয়া) হাসপাতালে আছেন তখন পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক।’

তিনি বলেন, ‘আজকে আমরা তাই বলতে চাই, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ করে দেন। এই নেত্রী (খালেদা জিয়া) গণতন্ত্রের নেত্রী এবং তার যদি কিছু হয়ে যায় সমস্ত দায়-দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে। এই কথা খুব পরিস্কার।’

মির্জা ফখরুল বলেন, ‘এদেশের ডাক্তার সাহেবেরা ইতিমধ্যে বলেছেন যে, তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এর অসুখগুলোর যদি সত্যিকার অর্থে সুষ্ঠু চিকিৎসা করতে হয় তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই যা এই মাল্টি ডিসেপ্ল্যানারি ডিজিজের চিকিৎসা করতে পারে।’

‘এজন্য বারবার তাকে বলা হয়েছে এবং তার পরিবারের থেকে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক। আমরা এই বিষয়ে বার বার করে বলেছি, বারবার আমরা কথা বলেছি। কিন্তু তাকে চিকিৎসার সেই সুযোগ দেওয়া হচ্ছে না’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিচারের প্রহসনে মিথ্যা মামলায় জড়িয়ে দেশনেত্রীকে আজকে অন্তরীণ করে রাখা হয়েছে এবং আওয়ামী সরকারের বিরাজনীতিকরণের যে নীতি, ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবে আজকে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। ম্যাডাম খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত গৃহে অন্তরীণ করে রেখেছিলো প্রায় আড়াই বছর। সেই সময়ে তার কোনো চিকিৎসা হয়নি। জনগণের চাপে পড়ে যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। করোনা শুরু হওয়ার পর তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হলো।’

খালেদা জিয়ার বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় সিসিইউতে আছেন। তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বুঝাতে পারব না যে, গতকাল তিনি প্রথম সিসিইউতে তার বেড থেকে চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, শাহিদা রফিক, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বেলাল আহমেদ, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেলিন, আমিরুল ইসলাম আলীম, আকরামুল হাসান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, রফিকুল ইসলাম মাহতাব, অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, আবুল কালাম আজাদ, মামুন হাসান, এসএম জাহাঙ্গীরসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর