শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

খালেদা জিয়ার দুই মামলায় চার্জ শুনানি ১৭ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দেখুন
খালেদা জিয়ার দুই মামলায় চার্জ শুনানি ১৭ অক্টোবর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুই মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত। ভুয়া জন্মদিন পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে এসব মামলা দায়ের হয়েছিল।

মঙ্গলবার (৪ অক্টোবর ) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত মামলা দু’টির চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এই তারিখ ধার্য করেন।

মামলা দু’টির অভিযোগে বলা হয়, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর এ বি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

সারাবাংলা/এআই/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর