রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আজ ফিরতে পারেন বাসায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩০২ সময় দেখুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আজ ফিরতে পারেন বাসায়


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সবকিছু স্বাভাবিক থাকলে আজ (শুক্রবার) হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার সকালে গণমাধ্যমকে জানান, “ম্যাডামের শারীরিক দুর্বলতা অনুভূত হচ্ছিল। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। বলা যায় এটি রুটিন চেকআপ। রিপোর্টগুলো সন্তোষজনক এসেছে। আশা করছি শুক্রবার বাসায় ফিরতে পারবেন।”

তিনি আরও জানান, “ফলোআপ চিকিৎসা বাসা থেকেই চলবে। লন্ডনে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

বুধবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। রাতভর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আরও এক-দুদিন রাখা হতে পারে।”

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতেও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। পরীক্ষার পর সেদিনই বাসায় ফেরেন। গত বছরের সেপ্টেম্বরেও তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে হাসপাতালে থেকে ফিরেছিলেন গুলশানের বাসভবনে।

লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর