মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

খিচুড়ি, পোলাও, ভাজা, পোড়া শোল মাছ, মাংস…কী কী থাকে তারাপীঠে কালীপুজোর অন্নভোগে? জানুনkalipuja 2024 annabhog offered at tarapith temple on kalipuja day

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

Tarapith Kali Puja 2024:মা তারার মন্দির চত্বরও আলোর মালায় সাজানো হয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারা মাতা সেবায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে বুধবার থেকেই

X

এই

এই দিন মা তারার জন্য দু’বেলা অন্নভোগ হবে

সৌভিক রায়, বীরভূম: বীরভূমে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। তবে এই পাঁচটি সতীপীঠ এর পাশাপাশি রয়েছে একটি সিদ্ধপীঠ যে সিদ্ধপীঠ পূর্ণপীঠ তন্ত্রপীঠ তারাপীঠ হিসেবে পরিচিত সকলের কাছে।আর এই তারাপীঠের আদি দেবী মা তারা। মা তারাকে এই তারাপীঠ মন্দিরে বিভিন্ন দেবী রূপে পুজো করা হয়। মা তারাকে লক্ষ্মী-সরস্বতী,দুর্গা এবং কালী সব রূপেই পুজো করা হয়ে থাকে।  কালীপুজোর দিন মা তারাকে কালীরূপে পূজিত করা হচ্ছে।

তারাপীঠ মন্দির এক সেবায়েত গোপীবাবু জানান, মা তারার মন্দির চত্বরও আলোর মালায় সাজানো হয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারা মাতা সেবায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে বুধবার থেকেই।মন্দির সেবায়েত ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘‘এলইডি আলোর রোশনাই থাকলেও সেবায়েত বাড়ির মহিলারা মাটির প্রদীপ জ্বালিয়ে যে ভাবে দীপাবলির রাতে মন্দির চত্বর সাজিয়ে তোলেন তা অত্যন্ত নান্দনিক এবং নয়নাভিরাম।’’

অন্যান্য অমাবস্যা তিথির তুলনায় কালীপুজোতে গভীর রাতে সেবায়েতদের মতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসি শাড়ির সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হবে।গোপীবাবু জানান, এই দিন মা তারার জন্য দু’বেলা অন্নভোগ হবে। অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, দু-তিন রকমের তরকারি, মাছ থাকবে। একই সঙ্গে মন্দির চত্বরে ছাগ বলিদানের মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হবে। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করা হবে।

আরও পড়ুন : আজ রাতে দীপান্বিতা লক্ষ্মীপুজোর ঘটে দিন আস্ত এই ফল! টের পাবেন না অভাব! সংসারে শুধুই টাকার স্রোত

একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে বিশেষ পুজো ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে আজ সন্ধ্যা থেকেই তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ করবেন বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী।সব মিলিয়ে সাজো সাজো রব তারাপীঠ মন্দির চত্বরজুড়ে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর