রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খুলনায় ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতা-কর্মী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
খুলনায় ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতা-কর্মী গ্রেফতার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইসতিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল বাসার, একই ওয়ার্ডের যুবদল নেতা ইসমাইল হাওলাদার, যোগীপোল ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ রানা, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মল্লিক।

এদিকে, খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়কসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি নেতারা। এক বিবৃতিতে তারা এ দাবি তোলেন।

বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর