সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খুলনায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারে নামবে সাবেক ছাত্রদল নেতারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
খুলনায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারে নামবে সাবেক ছাত্রদল নেতারা


খুলনা: খুলনার ৬টি নির্বাচনি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণার মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত করতে কাজ করবে সাবেক ছাত্রদল নেতারা। ছয়টি সংসদীয় আসনে সাংগঠনিক টিম করে ক্যাম্পেইনে নামবেন তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সাবেক ছাত্রদল নেতাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম জহীরের সভাপতিত্বে সভায় মহানগরীর বিভিন্ন কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় খুলনার ৫টি নির্বাচনি আসনে নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), আলী আসগার লবী (খুলনা-৫) এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে (খুলনা-৬) মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে খুলনা-১ আসনে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য আহ্বান জানানো হয়।

সভা থেকে চব্বিশের গণঅভ্যূত্থানে নিহত সকল শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষত জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সভা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সাবেক ছাত্রদল নেতাদের একত্রিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়। সভা থেকে নির্বাচনি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা এবং একটি ফেসবুক পেজ খুলে প্রচার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন আল জামাল ভূঁইয়া, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মোল্লা মারুফ রশীদ, মাহবুব হাসান পিয়ারু, শেখ আব্দুল আজিজ, শেখ মহিউদ্দিন, নাজমুল হক মুকুল, মেজবাহউদ্দিন মিজু, শেখ আহসানুল কবির মিঠু, শেখ তারিকুল ইসলাম, সোহেল মাহমুদ, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, আব্দুল লতিফ সোহাগ, শফিকুল ইসলাম নিপুন, শেখ রুনা, তরিকুল আলম, ভিপি তারেক, রবিউল ইসলাম বিপ্লব, ফজলে রাব্বি, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, মাসুদুর রহমান প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর