রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খুলনায় মৌসুমি চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০৯:৫৬

ছবি: সংগৃহীত

খুলনা: একটি স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদা তুলছেন উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ‘এই নামে খুলনায় কোনো রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে যারা চাঁদা তুলছেন তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

রোববার (১৬ মার্চ) ‘বিএনপি খুলনা’ ব্যানারে চাঁদা সংগ্রহের ঘটনায় একটি যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।

তারা বলেন, মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন মৌসুমে মৌসুমী চাঁদাবাজি করছেন। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি কোনভাবেই বরদাশত করবে না।

গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃত্ব সাধারণ কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হয়েছে। কেডিএ এভিনিউ এর তেঁতুলতলা নামক স্থানে যারা ‘খুলনা বিএনপি’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করছেন অবিলম্বে তা বন্ধ করতে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
একইসঙ্গে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির মনিটরিং সেলকে অবহিত করার আহ্বান জানান তারা।

বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমূখ।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা মহানগর বিএনপি
মৌসুমি চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর