সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে ঐক্যের প্রতীক: হাসনাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে ঐক্যের প্রতীক: হাসনাত


কুমিল্লা: “খেলাধুলা এমন এক মঞ্চ, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ ভুলে সবাই এক হয়ে যায়”— এমন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাসনাত বলেন, “খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে একতার প্রতীক। আমরা প্রতিদিন খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকি—এখানে দল-মতের পার্থক্য নেই। গ্রামের, ইউনিয়নের, সমাজের প্রশ্নে সবাই এক হয়ে কাজ করাই আমাদের সফলতা।”

তিনি আরও বলেন, “ভোটের সময় যার যার দল থাকবে, যার ইচ্ছে তার পক্ষে কাজ করবে। কিন্তু সামাজিক ও মানবিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব—এটাই আমাদের শক্তি, এটাই ভবিষ্যতের বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।

দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। খেলা দেখতে এলাকাবাসীর ঢল নামে, শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সবাই উপভোগ করেন চূড়ান্ত ম্যাচের রোমাঞ্চ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর