শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ সময় দেখুন
খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় দলটির শীর্ষ নেতা ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে কেক কাটেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কুমান সরকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, জনগোমেজ, মার্সেল এম চিরান প্রমুখ। সভাপতিত্ব করেন এলবার্ট পি কস্টা। সঞ্চালনায় ছিলেন সুব্রত রোজারিও।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যিশু খ্রিষ্টের এই জন্মদিনে আমাদের এই প্রার্থনা হওয়া উচিত যে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, অন্ধকার দূর করে আলো নিয়ে আসি। এবং আমরা সবাইকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারি এই প্রার্থনা করি। আমি দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের বড় দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম; মসুলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে নিয়ে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছিলাম এবং যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই লক্ষ্যে বাস্তবায়ন হয়নি। ৫০ বছর পরে আমরা দেখছি, এখানে মানবতা ভূ-লুণ্ঠিত হচ্ছে, মানুষের অধিকার ভূ-লুণ্ঠিত হচ্ছে, ভোটের অধিকার ভূ-লুণ্ঠিত হচ্ছে, আমার কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এমনকি আমার ধর্ম পালন করবার অধিকারকেও খর্ব করা হচ্ছে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে অন্য কোনো সময়ে এমনটি ঘটেনি। আমাদের সবচেয়ে শান্তির জোট খ্রিষ্টান সম্প্রদায়ের ওপরেও ঠিক একইভাবে অন্যায় করা হয়েছে, তাদের ঘর-বাড়ি-উপাসনালয় ধ্বংস করা হয়েছে, তাদের ধর্মযাজকে হত্যা করা হয়েছে। আজকে যেখানে গণতন্ত্র নেই, যেখানে মানুষের অধিকারকে হরণ করা হচ্ছে, আমাদের সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। এজন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য সৃষ্টি করা।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর