সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়: মাসুদ সাঈদী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন
গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়: মাসুদ সাঈদী


পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ‘গণঅভ্যুত্থান নিছক একটি আন্দোলনের নাম নয়, বরং এটি দেশের জনগণের ন্যায়বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পিরোজপুর ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পত্তাশী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে—শাসক পরিবর্তনই যথেষ্ট নয়। দেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিমূলক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কারখানা স্থাপন, অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফায়সাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।

এছাড়া বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান, উপজেলা আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন ও ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোটকেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর