রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের আস্থা ছাত্রদল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৭:৪০

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে পতাকা উত্তোলন।

পাবনা: ‘বাংলাদেশ ছাত্রদল দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম করে দল স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ ছাত্রদলের ব্যক্তির কারণে। বাংলাদেশ ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলেই বারবার নির্বাচিত হয়েছে জনগণের আস্থা অর্জন করেছে।’

রোববার (২০ এপ্রিল) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এই মন্তব্য করেন পাবনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘আজ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলেই আজ ছাত্রদল এত বড়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা আস্থার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বলছে তাদের মতামতের ভিত্তিতে ছাত্রদল পরিচালিত হচ্ছে। এতে করে আমাদের দল উপকৃত হচ্ছে মূল দলের নেতৃত্ব বিকশিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের মাঠে আন্দোলন করবে, ভোটে অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২৫০০ সাংগঠনিক কাঠাম গড়ে তুলবো শিক্ষা প্রতিষ্ঠানে।’

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে দুই হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। এর মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে দুই হাজার দুই জনকে। যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে দশ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

এ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। স্বাচ্ছন্দে ভোট দিতে পেরে আনন্দ উল্লাসে মেতেছেন সাধারণ শিক্ষার্থীরা। এখন চলছে ভোট গণনা। ২০০৩ সালে সর্বশেষ ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দমন নিপীড়নের মধ্য দিয়ে আর ছাত্রদলের কাউন্সিল করেনি দলটি। গণঅভ্যুউত্থানের পর উৎসবমুখর পরিবেশে ও আনন্দঘন উদযাপনের মধ্য দিয়ে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে বলে মনে করেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসডব্লিউ

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ
শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর