শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রস্তুতির আহ্বান গয়েশ্বরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রস্তুতির আহ্বান গয়েশ্বরের


ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

জয়পুরহাট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং মুক্তির দাবিতে জেলা বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালত সরকারের আজ্ঞাবহ। আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার হয়নি। তাই, নিজেদের অধিকার নিজেদেরকেই প্রতিষ্ঠা করতে হবে।

অবিলম্বে, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের হুশিয়ারি দেন তিনি।

এজন্য যে কোনো সময় ডাক আসতে পারে বলে তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের নতুন হাট এলাকায় আয়োজিত ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর