রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২০ সময় দেখুন
‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি— এমনটিই জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশের ৬৩টি রাজনৈতিক দল নিয়ে আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে আবার নতুন করে যাত্রা শুরু করছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায়, সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কী কী কর্মসূচি দিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি জায়গায় দেশকে নিয়ে এসেছে, আর বেশি দূরে নয়, আবারও দুর্ভিক্ষ আনবে। এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে আমরা একত্রিতভাবে কাজ করছি। এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম, আছি। সামনে কীভাবে এগুতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে আরও ছিলেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দফতর সম্পাদক জাবেদুর রহমান জনি।

পরে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসানসহ ৯ সদস্যের প্রতিনিধি অংশ নেন। এরপর রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর