Last Updated:
বজবজ: নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগ! শারীরিক পরীক্ষার পাশাপাশি আলিপুর কোর্টে নেওয়া হল গোপন জবানবন্দীও, গ্রেফতার ১। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গত ২৯ শে ডিসেম্বর ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধাকে রাত আনুমানিক ১টা ৩০ নাগাদ ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই দিন রাতে এক দুষ্কৃতী বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বলপূর্বক ধর্ষণ-সহ মারধরও করে। এমনকি যাওয়ার সময় কিছু গয়নাও দুষ্কৃতী নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।