আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টার আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে থেকে অনুব্রতকে আটক করা হয়। এরপর গাড়িতে তুলে দুর্গাপুরে সিবিআই’র ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টার আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই’র কর্মকর্তারা। এ সময় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুব্রতর বাড়িতে ঢুকে সব দরজায় তালা মেরে দেন সিবিআই’র কর্মকর্তারা। নিয়ে নেওয়া হয় বাড়ির সবার মোবাইল।
এর ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বের করে সিবিআই’র গাড়িতে তোলা হয়। দুর্গাপুরে সিবিআই’র ক্যাম্প অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে অবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওই প্রতিবেদেনে উল্লেখ করা হয়।
সারাবাংলা/এনএস