
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপাতে ও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.মহিউদ্দিন আল হেলাল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,
আরিফুল হক।