শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় লাল মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ   

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫২ সময় দেখুন
গলাচিপায় লাল মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ   


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হাজী মো. লাল মিয়া চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১২ আগস্ট) সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ হলরুমে মো. মোস্তাফিজুর রহমান শাকিল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মেহেদী মাসুদ জুয়েল, রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মস্তোফা খান, রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও ৩৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর