শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি ::

পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মোট ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতক জমির উপর নির্মিত ঘরের দলিল ও চাবি হস্তান্তরের ঘোষণা দেন। এ নিয়ে সারা দেশে মোট ২লাখ ৭ হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) অদ্য ১৪০৪ জনসহ মোট ২৭৮১ জন পরিবার এ সুবিধার আওতায় এসেছে।

এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বেগম মরিয়ম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

এ ছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, সুবিধাভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর