বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গাইবান্ধায় শিশু অপহরণকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ ও সুষ্ঠু  বিচারের দাবিতে  বিক্ষােভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
গাইবান্ধায় শিশু অপহরণকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ ও সুষ্ঠু  বিচারের দাবিতে  বিক্ষােভ মিছিল ও মানববন্ধন


মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি ::

শিশু অপহরণ ও নির্যাতনকারী নাইচ মিয়ার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বুধবার সকালে বিক্ষােভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলাকাবাসীর মধ্যে দামোদরপুর ইউপি চেয়ারম্যান এ. জেড. এম সাজেদুল ইসলাম স্বাধীন, তাজু মিয়া, জহুরুল ইসলাম, ছামিউল ইসলাম, শিশুর অসহায় বাবা এমদাদুল হক ও মা আনায়ারা বেগম প্রমুখ। এতে এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের এমদাদুল হকের ৯ বছরের শিশু কন্যাকে গত ১৯ ডিসেম্বর দুপুরে জমিতে ধান কুড়িয়ে বাড়ি ফেরার পথে অপহরণ করে একই গ্রামের হাসেন আলীর ছেলে নাইচ। এব্যাপারে শিশুটির অসহায় মা আনায়ারা বেগম ইউপি চেয়ারম্যান এ. জেড. এম সাজেদুল ইসলাম স্বাধীনকে জানান। তিনি এতে কোনো গ্রাহ্য করেননি। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শিশুটির মাকে ফিরিয়ে দেয়।

বক্তারা অারও বলেন, গত ১৯ ডিসেম্বর অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকাবাসীর সহায়তায় অপহরণকারী নাইচের বাড়ির একটি ঘরের টেবিলের নিচে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

মানববন্ধনে শিশু অপহরণ ও নির্যাতনকারী নাইচের বিরুদ্ধে মামলা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী কান্তনগর-নলডাঙ্গা সড়কে বিক্ষােভ মিছিল ও অবরােধ করে। এতে ঘন্টাব্যাপী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর