বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ॥ ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ॥ ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা


ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। গত সোমবার দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে এই ঘটনা ঘটে। তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের কন্যা এবং একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। এদিকে এই ঘটনার সাথে জড়িত ডাক্তার সহ সংশ্লিষ্ট সকলের বিচার দাবীতে গত সোমবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে পরিবারটি। এ ব্যাপারে ডাঃ মশিউর রহমান ও গাইনী চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজন জানায় তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার
দিকে সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অপারেশন রুমে নিয়ে যায়।

সিজারের করার কিছুক্ষণ পরওই হাসাপাতাল থেকে জানান হয় তার রোগী অবস্থা ভাল না উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথা মত তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্ত, রোগী এ্যাম্বুলেন্সে তোলার সময় দেখা যায় রোগী মারা গেছে। ডাক্তারকে রোগী মারা যাওয়ার কারণ জানতে চাইলে কোন কিছু না জানিয়ে ডাক্তার
নার্স সহ একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে। আমি এর বিচার চাই।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাস জানান রোগী মৃত্যুর ঘটনায় তার পিতা আবু সাঈদ
বাদি হয়ে ২ ডাক্তারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর