বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৫০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে ইসরাইল। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গাজার একজন মেডিকেল কর্মকর্তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবারের (৩১ অক্টোবর) হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, ৫০ জনের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিমান হামলার ঘটনাস্থল থেকে ছবি এবং ভিডিওতে দেখা যায়, ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবকরা খালি হাতে বিপুল পরিমাণ কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস’র বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, একটি ভূগর্ভস্থ বাঙ্কারে লুকিয়ে থাকা হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই বিমান হামলা করা হয়েছিল। বোমাটি বিস্ফোরিত হলে সম্ভবত আশপাশের ভবনগুলো ধসে পড়ে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর