বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গাজায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
গাজায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় আরও দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে দুইজন নিহত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ১২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে আটজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

এটি গাজায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা।

গাজার সরকারি মিডিয়া অফিস সোমবার ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যার’নিন্দা জানিয়েছে। তারা উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮৭৫ বার লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে অব্যাহত ইসরায়েলি বিমান ও কামান হামলা, ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের ওপর গুলি করার অন্তত ২৬৫টি ঘটনা।

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১১২ জন আহত হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর