বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২০৮ সময় দেখুন
গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার (১৮ জুন) সকালের দিকে একটি ড্রোন থেকে গাজা উপত্যকার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এর পরপরই ইসরাইলি যুদ্ধবিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাংশের জয়তুন শহরের মালাকা স্থাপনায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইল। হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে আগুন ধরে যায়। এছাড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরের একটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল।

ইসরাইলের দাবি, হামাস ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর