বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনায় পিছু হটলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা থেকে দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে স্থায়ীভাবে উচ্ছেদের পরিকল্পনা থেকে সরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস।

বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘কেউ ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করছে না।’

এরপর হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে কোনো পিছু হটার ইঙ্গিত দেয়, তবে আমরা এটিকে স্বাগত জানাই।’

গত মাসে ট্রাম্প গাজাকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আলোড়ন সৃষ্টি করেন।

তবে বুধবার (১২ মার্চ) কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় ছয়টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সেক্রেটারি-জেনারেল বৈঠকে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘আরব পররাষ্ট্রমন্ত্রীরা ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে অনুমোদিত গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।’

শনিবার (৮ মার্চ) ৫৭ সদস্যবিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সৌদি আরবে এক জরুরি বৈঠকে গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা আরব লীগের দেওয়া প্রস্তাবের ওপর ভিত্তি করে তৈরি।

এটি মূলত মিসরের নেতৃত্বাধীন একটি উদ্যোগ, যা গাজাকে পুনর্গঠন করতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি নতুন প্রশাসন গঠনের প্রস্তাব দেয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার প্রেক্ষিতে এই প্রস্তাব এসেছে এবং এতে আরব বিশ্ব ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

সারাবাংলা/এনজে

গাঁজা
ট্রাম্প
ফিলিস্তিন
যুক্তরাষ্ট্র





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর