রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আনসার মোতায়েন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০২ সময় দেখুন
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আনসার মোতায়েন


গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আনসার মোতায়েন

ডেস্ক রিপোর্ট::  রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে ও আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে এজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার রাত ১০টা থেকে ৩২ জনের এক প্লাটুন এজিবি সদস্য মোতায়েন করা হয়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত মোতায়েনকৃত সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানান, শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই প্লাটুন সাধারণ আনসার নতুন করে মোতায়েন করা হয়েছে। পূর্ব থেকেই ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। তবে মঙ্গলবার সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়।

প্রয়োজনে ঘটনাস্থল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য আরো অতিরিক্ত সদস্য প্রয়োজনীয়তার সাপেক্ষে মোতায়েন করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর