
গুলেইন বারি নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছেন চিকিৎসকরা গুলেইন বারি নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে ফের দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম৷ এ দিনই স্বাস্থ্য ভবনে এই জি বি সিন্ড্রোম নিয়ে পর্যালোচনা বৈঠক করেন স্বাস্থ্য সচিব৷ অন্যান্য বছরের তুলনায় এ বছর গুলেইন বারি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়েনি৷ তবে স্বাস্থ্য দফতর সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে৷
Source link