সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গেমারদের জন্য সুখবর! ROG Strix সিরিজে নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করল Asus

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
গেমারদের জন্য সুখবর! ROG Strix সিরিজে নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করল Asus


#নয়াদিল্লি: তাইওয়ানের টেক জায়ান্ট Asus সম্প্রতি তাদের গেমিং ল্যাপটপ ROG Strix সিরিজের নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করেছে। এই ল্যাপটপ দুটি দেখতে যেমন দারুণ তেমই তাতে রয়েছে দুর্দান্ত সব ফিচার্সও। Asus ROG Strix G15 Advantage Edition এবং Asus ROG Strix G17 Advantage Edition Advanced নামক দুটি নতুন মডেলকে বাজারে নামাতে চলেছে। জানা গিয়েছে যে Asus ROG Strix G17 Advantage Edition মডেলটি এই বছরের তৃতীয় কোয়ার্টরে বাজারে আসবে, অন্যদিকে Asus ROG Strix G15 Advantage Edition মডেলটিকে খুব শীঘ্রই উপলব্ধ করা হবে। এই ল্যাপটপগুলিতে থাকবে পাওয়ারফুল প্রসেসর, দুর্দান্ত গ্রাফিক্স কার্ড, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুটি ল্যাপটপেই তাহকবে ৩২ জিবি র‍্যাম, যা এই ল্যাপটপগুলিকে গেমারদের জন্য বিশেষ করে তোলে।

উল্লেখযোগ্য, Asus তাদের সদ্য আগত এই ল্যাপটপ দুটির দাম বা প্রাপ্যতা সম্পর্কে কিছুই জানায়নি। যদিও এর মধ্যেই এই ল্যাপটপ দুটির বেশ কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। জেনে নিন ল্যাপটপগুলির বিশেষত্ব সম্পর্কে বিস্তারে…

Asus ROG Strix G17 Advantage Edition গেমিং ল্যাপটে থাকবে ১৭.৩ ইঞ্চির ডিসপ্লে আর Asus ROG Strix G15 Advantage Edition-এ থাকবে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে। দুটি ল্যাপটপই ৩০০ হার্টজ রিফ্রেশ রেট আর ৩ এমএস রেসপন্স টাইম-সহ বাজারে আসবে। কোম্পানি দুটি ল্যাপটপের ডিসপ্লেতে AMD FreeSync প্রিমিয়াম টেকনোলজি সাপোর্ট ব্যবহার করা হয়েছে। এই নতুন ল্যাপটপগুলি AMD -এর লেটেস্ট RDNA 2 আর্কিটেকচার ভিত্তিক Radeon RX 6800M জিপিইউ এবং 12 জিবি GDDR6 ভির‌্যাম সহ AMD Ryzen 9 59000 HX octa-core সিপিইউ দ্বারা চালিত হবে।

Asus -এই দুটি ল্যাপটে ১ টেরাবাইট স্টোরেজ আর ৩২ জিবি র‌্যাম এর সঙ্গে আসবে। কোম্পানি নয়া ল্যাপটপগুলিতে এমন ব্যাটারি ব্যবহার করেছে যে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একছাড় ফুল চার্জ করলে ১১ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করবে এই ল্যাপটপগুলি। 90W এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটেই ডিভাইসগুলিকে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়াও ল্যাপটপগুলিতে রয়েছে Smart Amp Technology, Bluetooth v5.1, Wi-Fi 6, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি RJ45 LAN পোর্ম ৩.৫ এমএম অডিও জ্যাক এবং 4W এর দুটি স্পিকার।

গ্লোবাল মার্কেটে লঞ্চের পরেই এই ল্যাপটপগুলির দাম জানা যাবে। জানা গিয়েছে যে ল্যাপটপগুলিকে কোম্পানি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করবে, যার দাম প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর