সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

গেম খেলতে ভালবাসেন? সুখবর, এবার গেম খেলার মজা বড় পর্দাতে! নতুন ফিচার আনছে Google good news for gamers play beta games in big screen google – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
গেম খেলতে ভালবাসেন? সুখবর, এবার গেম খেলার মজা বড় পর্দাতে! নতুন ফিচার আনছে Google good news for gamers play beta games in big screen google – News18 Bangla


ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, এমন গেমপ্রেমীদের জন্য দারুন খবর। কারণ এবার বড় পর্দায় গেম খেলার মজা উপভোগ করতে পারবেন তাঁরা। আসলে এই সপ্তাহেই Play Games বিটা ভার্সন আনতে চলেছে Google। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এর ফলে নিজেদের ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এমনকী PC-তেও গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা।

এখানেই শেষ নয়, সুখবর এখনও বাকি! কারণ Google আরও জানিয়েছে যে, বর্তমানে ইংরাজি এবং হিন্দি উভয় ভাষাতেই গেম খেলা যাবে। তবে অদূর ভবিষ্যতে আরও ভাষা যোগ হবে।চলতি মাসে ভারতের প্রায় ৬০টি নতুন অঞ্চলেPlay Games on PC beta চালু হচ্ছে।

একটি ব্লগ পোস্টে সংস্থার তরফে জানানো হয়েছে যে, Google Play Games on PC-র সাহায্যে গেমপ্রেমীরা মোবাইল গেমগুলি সহজেই নিজেদের PC-তে ব্রাউজ, ডাউনলোড এমনকী খেলতেও পারবেন। এর ফলে নানা রকম সুবিধা পেতে চলেছেন তাঁরা। কীরকম? এতে বড় স্ক্রিনে খেলার অভিজ্ঞতা উপভোগ তো করা যাবেই। তার সঙ্গে মাউস এবং কি-বোর্ড ইনপুটের সুবিধাও পেয়ে যাবেন তাঁরা।

আর এই ফিচারের সেরা দিক হল, ব্যবহারকারীরা যে কোনও ডিভাইসে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করতে পারবেন। আর অন্য ডিভাইসে গেম যেখানে শেষ করেছিলেন, নতুন ডিভাইসে আবার সেখান থেকেই খেলা শুরু করতে পারবেন। যা সত্যিই গেমপ্রেমীদের জন্য ভীষণই সুবিধাজনক।

আরও পড়ুন: ছেলেদের জন্য ভাল খবর, আর মেয়েদের? ডেটিং অ্যাপ Bumble-এর নয়া ফিচার জানেন কি?

Google জানিয়েছে যে, এই গেমগুলি PC-তে চালানোর জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছু বিষয় সংশোধন করা হয়েছে। ফলে আরও বেশি পরিমাণ ব্যবহারকারী বড় পর্দায় গেমের মজা উপভোগ করতে পারবেন।

প্রয়োজনীয় বিষয়গুলি কী কী?
ওএস: Windows 10 অথবা তার পরবর্তী ভার্সন
স্টোরেজ: ১০ জিবি এসএসডি স্পেস
গ্রাফিক্স: Intel UHD Graphics 630 অথবা তার সমান
সিপিইউ: ৪ ফিজিক্যাল কোর ইউনিট
র‍্যাম: ৮ জিবি
Windows অ্যাডমিন অ্যাকাউন্ট
হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন এনেবলড হতে হবে

আরও পড়ুন: আসছে Realme-র ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! ফিচার থেকে দাম, জেনে নিন সব খুঁটিনাটি

যেসব PC-তে এই সব মানদণ্ড রয়েছে, সেই সব PC-তে Play Games বিটা ডাউনলোড করা যাবে। Google-এর দাবি, Play Games বিটা সার্ভিস ইতিমধ্যেই শতাধিক গেমকে সার্পোট করে। এমনকী Ludo King, Hitwicket Games-সহ ভারতীয় ডেভেলপারদের গেমগুলিও সার্পোট করবে।

এছাড়াও সংস্থার তরফে পরবর্তী কালে এই বিটা ভার্সনে আরও অনেক গেম যোগ করা হবে। যদিও বিটা ভার্সনে কিছু পারফরমেন্স সংক্রান্ত সমস্যা হতে পারে, তবে ফিউচার আপডেটের মাধ্যমে তার সমাধান করা যাবে।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Google, Video Game



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর