রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

গোপালগঞ্জে হামলার শিকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫



গোপালগঞ্জ: গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। এ ঘটনায় তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে এস এম জিলানী ও রওশন আরা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

যাওয়ার পথে সদর উপজলোর ঘোনাপাড়া মোড়ে টাঙানো আওয়ামী লীগরে ব্যানার-ফেস্টুন ছিঁড়তে থাকেন মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় তাদের।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাবাংলা/এজেড/এনইউ


টপ নিউজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর