বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গ্যাবনে সামরিক অভ্যুত্থান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
গ্যাবনে সামরিক অভ্যুত্থান


আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়েছে সামরিক বাহিনী। এই অভ্যুত্থানের বিরুদ্ধে আওয়াজ তুলতে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গো। খবর বিবিসি।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আলি বঙ্গো এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার ছেলে এক জায়গায়, আর স্ত্রী অন্য জায়গায়। কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না।’

এ বিষয়ে কথা বলার জন্য ‘বন্ধুদের’ প্রতি আবারও আহ্বান জানান প্রেসিডেন্ট আলি বঙ্গো।

গ্যাবনে নির্বাচনের সময় প্রেসিডেন্ট পদে কাজ করা একটি আইটি কোম্পানি বিবিসি’কে এই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে। বঙ্গোর অফিস থেকে এই ভিডিওটি প্রচার করতে বলা হয়েছে।

ইতোমধ্যে প্রেসিডেন্ট আলি বঙ্গোর ছেলেকে আটক করা হয়েছে। অভ্যুত্থান ঘোষণার কিছুক্ষণ পরেই তাকে আটক করা হয়।

বুধবার (৩০ আগস্ট) ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্ট আলি বঙ্গোর বড় ছেলে নুরেদ্দিন বঙ্গো ভ্যালেন্টিনকে (৩১) আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল জানায়, ভ্যালেনটিনকে ২০১৯ সালে ‘প্রেসিডেন্টিয়াল অ্যাফেয়ার্সের কো-অর্ডিনেটর’ হিসাবে মনোনীত করা হয়েছিল। তিনি ২১ মাস এই পদে ছিলেন।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ইয়ান ঘিসলাইন এনগোলো, প্রেসিডেন্টের দুইজন উপদেষ্টা এবং ক্ষমতাসীন গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিজি) দুই শীর্ষ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

এই ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, আত্মসাৎ, দুর্নীতি এবং প্রেসিডেন্টের সই জাল করার মতো অন্যান্য অভিযোগ রয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

প্রসঙ্গত, ভিডিওতে আলি বঙ্গো ইংরেজিতে কথা বলেন। এটি দেশটির অফিসিয়াল ভাষা। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গ্যাবন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর