বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘গ্যাস-বাণিজ্যকে অস্ত্র বানিয়েছে রাশিয়া’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৫০ সময় দেখুন
‘গ্যাস-বাণিজ্যকে অস্ত্র বানিয়েছে রাশিয়া’


আন্তর্জাতিক ডেস্ক

গ্যাস সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২৭ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এর আগে, গ্যাসের দাম রুবলে পরিশোধে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউরোপের অন্য দেশগুলোও তাদের এই শর্ত না মানে তাহলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ক্রেমলিন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রাশিয়া শুধু গ্যাস নয়, যে কোনো বাণিজ্যকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, ইউরোপ সবাই যতো তাড়াতাড়ি বাণিজ্যের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে পারবে তত তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা আসবে।

রফতানি শুল্ক প্রত্যাহার এবং কোটা স্থগিত করার জন্য সম্প্রতি ইইউর সঙ্গে ইউক্রেনের একটি চুক্তি হয়েছে। একে স্বাগত জানিয়ে বলেছেন, রাশিয়া বিশ্ব বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশেষ করে খাদ্য বাজারে। ইউক্রেনীয় রফতানি বাজারকে স্থিতিশীল করতে ও সংকটের সময় দেশগুলোর অর্থনীতিকে সহায়তা করবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর