বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

গ্রিসে দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
গ্রিসে দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে


আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহ চলছে। এতে এথেন্সের শহরতলীসহ বহু দ্বীপে দাবানলের সূত্রপাত হয়েছে। বাতাসের গতি তীব্র হওয়ায় এসব দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে। সপ্তাহব্যাপী দাবানলে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দাবানল ঠেকাতে হাজারের বেশি দমকলকর্মীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। গ্রিসে সাহায্য পাঠিয়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স, মিশরসহ কয়েকটি দেশ।

এসব দাবানলে গ্রিসে প্রায় ১ লাখ ৪০ হাজার একর এলাকা পুড়ে গেছে। ছাই হয়ে গেছে অসংখ্য বন। অনিয়ন্ত্রিত দাবানল বন পেরিয়ে লোকালয়েও হানা দিয়েছে।

গ্রিসের এভিয়া দ্বীপে রোববার দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন দাবানলের সূত্রপাত হয়েছে এ দ্বীপে। দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি থেকে অন্তত ২০০০ মানুষকে ফেরি দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পেফকিতে ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। দ্বীপের পরস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে আরও মানুষকে দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হবে।

গ্রিসের প্রধানমন্ত্রী কসটাস কারামানলিস জানিয়েছেন, এ পরিস্থিতিতে তার সরকার মানুষের জীবন বাঁচানোকে প্রধান গুরুত্ব দিয়েছে।

গ্রিসে দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে

এদিকে শনিবার গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে পার্নিথা পর্বত এলাকায় দাবানলের ধোঁয়া শহর পর্যন্ত ছড়িয়েছে। ঘন ধোঁয়ায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভোগা ব্যক্তিদের সাহায্যে করতে একটি হটলাইন পরিষেবা চালু করেছে শহর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার এথেন্সের শহরতলী থেকে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর