চটকদার এবং সুবিধাজনক তো বটেই, সাবেক কালে আমরা বলতাম খোঁপা, এখন এই হেয়ার স্টাইলের পরিচিতি হল ‘বান’। কেন না, চুলগুলো অনেকটা পাউরুটির মতো ফুলে থাকে। এর উপর হাজার একটা ডিজাইনও করা যায়। ফলে ফ্যাশন জগতে এই ধরনের হেয়ার স্টাইল অত্যন্ত জনপ্রিয়। এখানে কয়েকটি বান হেয়ার স্টাইল করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হল। যা এই গরমে ফুরফুরে থাকতে কাজে দেবে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।