
নিজস্হ প্রতিবেদক ::
সমাজের সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। কন্যাশিশুরা পিছিয়ে থাকবে না। শিক্ষিত হয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। সফলতা নয় বিফলতা নয় মানুষ হওয়াটাই বড় কথা। অন্যের অনুকরণ না করে নিজের স্বকীয়তা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কন্যাশিশুরা ভবিষ্যতে একজন একজন বেগম রোকেয়া , পরাণ রহমান এর আদর্শে নিজেদের গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যাবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ : জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উপলক্ষে ঘাসফুল পরাণ রহমান স্কুলে আয়োজিত আই ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। “ সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ : জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উপলক্ষে ঘাসফুল পরাণ রহমান স্কুল মিলনায়তনে স্কুল ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের মাননীয় জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম এর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নুরুল আবছার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, নির্বাহী সদস্য কবিতা বড়ুয়া, পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। ঘাসফুল পরাণ রহমান স্কুল অধ্যক্ষ মাহমুদা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রানীয়া উলফাত রাইসা, সিনিয়র শিক্ষক জান্নাতুল মাওয়া।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয়। শিশু সংগঠন ভোরের আলো মিনা, রাজু ও মিঠু পাপেট শো প্রদর্শন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদৱ চৌধুরী, রিজিয়ন ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল উদ্দিন, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ঘাসফুলের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সদস্য ও লিওগণ।