06
ব্যাঙ্ক জানিয়েছিল, নিট সম্পদের পরিমাণ ২.৩৫ শতাংশ বা প্রায় ১,৬০০ কোটি টাকা কমতে পারে। বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার ঋণ ও আমানতের হেজিং খরচ কমিয়ে দেখানোই এর প্রধান কারণ। কোটাক সিকিউরিটিজের ইক্যুইটি গবেষণা প্রধান শ্রীকান্ত চৌহান বলেন, “আসল সমস্যা ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কয়েক মাস লেগে যেতে পারে।’’ এই খবর সামনে আসার পর জেফারিজ, নুভামা, এমকেই গ্লোবাল ও পিএল ক্যাপিটালের মতো ব্রোকারেজ সংস্থা ব্যাঙ্কের রেটিং কমিয়ে দেয়।